রামুতে পাহাড়ধসে একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার ঘোনা গ্রামের নজির আহমদের ছেলে আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪০), ছেলের বউ নাসিমা আক্তার (২৫) ও আজিজুর রহমানের শাশুড়ি দিলফরুজ বেগম (৬৫)।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আজিজুর রহমানের পরিবারের সদস্যরা এসময় রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ পাহাড়ধসে রান্না ঘরের ওপর এসে পড়লে ঘটনাস্থলে তারা মাটিচাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের






প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান - tathyasangjog
December 7, 2022[…] […]
জার্মানিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৫ গ্রেপ্তার - tathyasangjog
December 7, 2022[…] […]